সর্বশেষ আপডেট : ৫৫ মিনিট ৩৯ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম

ডেইলি সিলেট ডেস্ক ::

ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম বলেছেন, স্পেন বল দখলে রাখতে ভালোবাসে, উচ্চ প্রেসিং করে এবং দুর্দান্তভাবে রক্ষণ সামলায়। এখন দেখা যাবে ম্যাচে কারা বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে এবং কারা সুযোগ তৈরি করতে সক্ষম হয়। এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়। ফাইনালে ওঠার একটি মাত্র সুযোগ, আর সেটা দুই দলই কাজে লাগাতে চায়। খবর এএস স্পোর্টসের।

দেশম বলেন, স্পেন শক্তিশালী প্রতিপক্ষ হলেও ফ্রান্সেরও নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে যেমন ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে বিশ্লেষণ করেছেন, তেমনি ফরাসি কোচিং স্টাফও স্পেনকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছে।

লামিন ইয়ামাল প্রসঙ্গে দেশম বলেন, এক-এক পরিস্থিতিতে তাকে থামানো অবশ্যই কঠিন। তবে ফ্রান্সের খেলোয়াড়দের বিপক্ষেও একই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রতিপক্ষকে।

ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে দেশম জানান, তিনি ভালো আছেন এবং নিয়মিত অনুশীলন করছেন। যদিও সাম্প্রতিক চোটের কারণে কিছুটা সতর্কতা অবলম্বন করছেন।

দলের একাদশ নিয়ে প্রশ্নের জবাবে দেশম জানান, অরেলিয়েন চুয়ামেনি, মানু কোনো, দেজিরে দুয়ে ও ব্র্যাডলি বারকোলা; সবাই দলে অবদান রাখার মতো খেলোয়াড়। কারা শুরু করবেন, সেটি নির্ধারণ করা সহজ নয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: