সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ১২ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণসামগ্রী বিতরণ ছাত্রদলের

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে বন্যাদুর্গত প্রায় এক হাজার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের সহ সভাপতি এবং মেডিকেল টিমের প্রধান সমন্বয়ক ডাঃ তৌহিদুর রহমান আউয়ালের নেতৃত্বে একটি বিশেষায়িত মেডিকেল টিম রোববার (১২ জুলাই) এই কার্যক্রম পরিচালনা করে। এসময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৫০ টি পরিবারের প্রয়োজন অনুযায়ী ১০ দিনের খাবারের ব্যবস্থা করেন।

বক্তব্যে ডাঃ আউয়াল বলেন, বিএনপি’র রাজনীতিই হচ্ছে জনগণের জন্য। বন্যার সাথে সাথেই ২ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ ও ৩ হাজার ৪৫০ টন চালের ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রায় এক হাজার আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। উদ্ধার কাজও চলছে তড়িৎগতিতে। বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য ঢাকা থেকে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এই কাথারিয়া ইউনিয়নের কাথারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়েছে।

এসময় তিনি আরও বলেন, আমরা প্রায় দশ হাজার খাবারের স্যালাইন ও বন্যাবাহিত রোগের ঔষধ বিনামূল্যে বিতরণের জন্য নিয়ে এসেছি। তারপরও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুত রাখা আছে। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছেন; ঠিক এবারও সফলভাবে জান-মাল রক্ষা করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব, ডাঃ খোন্দকার সিফাত-উল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডাঃ হাসিবুল হাসিব, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাফায়েত হোসেন শিশির, সিনিয়র সভাপতি ডাঃ ইরফানুর রহমান জিশান, সহ সভাপতি ডাঃ তানভীর আহমেদ শাকিল, ডাঃ জামান মোঃ নুরশাদ, শোয়াইব সিফাত, মোঃ শাহজাদা, আসিফ হাসান নিয়ন, আবু তাসিন সামি, নাদিম সামি, নাজমুল হাসান, দিবাকর রায় দীপ্ত, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি আরাফাতুল ইসলাম মিজবাহ, যশোর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দিন স্বপন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর, ফরহাদুল ইসলাম, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, রাকিবুল ইসলাম রাফি-সহ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: