সর্বশেষ আপডেট : ২৩ মিনিট ৫৩ সেকেন্ড আগে
বুধবার, ১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল মঙ্গলবার তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১ জুলাই) সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শায়রুল কবির খান জানান, আপাতত নজরুল ইসলাম খানকে দেখার জন্য হাসপাতালে ভিড় না করার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: