সর্বশেষ আপডেট : ৩১ মিনিট ১৩ সেকেন্ড আগে
শনিবার, ২০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অগাস্ট মাসেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

চলতি বছরের অগাস্ট মাসেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প বিষয়ক মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগাস্টে দুটি নতুন পথে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথম ধাপে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হবে এবং পরবর্তী ধাপে ঢাকা-খুলনা পথে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য লোকোমোটিভ (ইঞ্জিন) প্রস্তুত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে নতুন কোচ (বগি) যুক্ত করা হবে।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) ও ডিপিপি প্রণয়নের কাজ শেষ হয়েছে। সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার মালিক ও শ্রমিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। কাউকে প্রতিপক্ষ না করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরেফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

পরে রেলমন্ত্রী সন্ধ্যায় আরও দুটি অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: