সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোল দিয়ে কেন কান্নায় ভেঙে পড়লেন মেসি

ডেইলি সিলেট ডেস্ক ::

ম্যাচের তখন ১৭ মিনিট। প্রায় ২৫ গজ দূর থেকে মেসির জোরালো শট জালে জড়াতেই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম গোল আসে। পুরো গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়লেও ক্যামেরায় ধরা পড়ে ভিন্ন এক দৃশ্য—মেসির চোখে পানি।

অনেকে ভেবেছিলেন, এটি হয়তো বিশ্বকাপে নিজের শেষ যাত্রার প্রথম ম্যাচে গোল করার আবেগ। কিন্তু ম্যাচ শেষে মেসি জানান, কান্নার কারণ ফুটবল নয়, বরং ব্যক্তিগত।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর মাঠ ছাড়ার পর মিক্সড জোনে তিনি বলেন, “সত্যি বলতে, ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিছু ব্যক্তিগত কারণে গত কয়েকটা দিন আমার বেশ কঠিন কেটেছে। আমি দলের সবার প্রতি কৃতজ্ঞ। বরাবরের মতোই তারা সব সময় আমার পাশে ছিল। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য তারা আমাকে প্রচুর শক্তি জুগিয়েছে, ব্যস এটুকুই।”

ম্যাচে আর্জেন্টিনা ৩–০ গোলে জয় পায়। খেলার শুরুতেই আলজেরিয়া ও আর্জেন্টিনা উভয়ের গোল অফসাইডে বাতিল হয়। এরপর ১৭ মিনিটে মেসির গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে মেসি বলেন, প্রথমার্ধ কিছুটা কঠিন ছিল। তবে দ্বিতীয়ার্ধে দল ভালোভাবে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।

তিনি বলেন, “আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। ওদের দলে ভালো ও আক্রমণাত্মক খেলোয়াড় আছে। আমরা বল হারালে তারা সুযোগ তৈরি করতে পারত। তবে আমরা শুরুতেই এগিয়ে গিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।”

তিনি আরও বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচগুলো সব সময় কঠিন হয় এবং কোনো দলই সহজে ছাড় দেয় না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: