সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ১২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রেক্ষাগৃহে এলো ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

ডেইলি সিলেট ডেস্ক ::

কোরবানি ঈদের তুমুল ভিড়ে হল না পেয়ে মুক্তির মিছিল থেকে ছিটকে গিয়েছিল ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমা।

দুই সপ্তাহ পর শুক্রবার (১২ জুন) স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে রাজনৈতিক স্যাটায়ার ঘরানার সিনেমাটি।

সিনেমা মুক্তির বিষয়ে নির্মাতা আকাশ হক বলেন, “দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি পাওয়ার কারণে হল বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়। পরে সিনেমাটি ঈদের পর মুক্তির সিদ্ধান্ত নেই। মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে। দুটি হল থেকেই বেশ দর্শক সাড়া পাচ্ছি।”

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হল কালচার, ছাত্র রাজনীতির অন্দরমহল এবং শিক্ষার্থীদের জীবনের বাস্তব চিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে ১৪২ মিনিট দৈর্ঘ্যের এই পলিটিক্যাল স্যাটায়ার। সমকালীন সমাজ ও রাজনীতির নানা চড়াই-উতরাইকে পর্দায় তুলে ধরতে একঝাঁক নতুন মুখকে কাজে লাগিয়েছেন পরিচালক।

প্রেক্ষাগৃহে মুক্তির আগে চলচ্চিত্র অঙ্গনে বেশ শোরগোল ফেলেছিল এই সিনেমা। গত বছরের ১৬ জানুয়ারি ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সেখানে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফিল্ম ক্রিটিক পুরস্কার (ফিপরিসি অ্যাওয়ার্ড)-এ সেরা ফিচার ফিল্মের খেতাব জিতে নেয় ছবিটি। এছাড়া চলতি বছর ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এও সেরা সিনেমা হিসেবে ‘হীরালাল সেন’ পদক ঘরে তোলে সিনেমাটি।সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ববি বিশ্বাস, দেবদ্যুতি আইচ, রকি খান, চয়ন মণ্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: