সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এআইয়ের ছোঁয়ায় ৮০-র দশকে ঢালিউড তারকারা

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রযুক্তির বিবর্তন আর সময়ের পরিবর্তনে ফ্যাশনের রূপ বদলালেও রেট্রো আমেজ বা নস্টালজিয়ার প্রতি ঝোঁক কমেনি মানুষের। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে চার দশক আগের সেই স্নিগ্ধ লুকে মেতে উঠেছেন সাধারণ নেটিজেন থেকে শুরু করে বিনোদন জগতের তারকাদের অনেকেই।

বর্তমান ছবিকে এআই-এর মাধ্যমে আশির দশকের লুকে বদলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার এই ডিজিটাল ট্রেন্ডে মেতেছেন একাধিক তারকা।

চিত্রনায়িকা তমা মির্জা নিজের এমন একটি রেট্রো লুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি’।

অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব আশির দশকের ফ্রেমে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে’।

পিছিয়ে নেই অভিনেত্রী সাফা কবীর ও তাসনিয়া ফারিণও। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ব্যানারে আশির দশকের থিমে নিজেকে দেখে সাফা কবীর অনুরাগীদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সেই রেট্রো লুকে তাকে কেমন মানিয়েছে। একই ট্রেন্ডে অংশ নিয়ে তাসনিয়া ফারিণ কিছুটা স্মৃতিকাতর হয়ে প্রকাশ করেছেন তার ভালো লাগার কথা।

সংগীতশিল্পী পড়শীও ৪০ বছর আগের ক্যানভাসে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে রোমাঞ্চিত। নিজের এআই মেকওভারের ছবি পোস্ট করে তিনি মন্তব্য করেছেন, ১৯৮০ সালে থাকলে হয়তো দেখতে এমনই হতেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: