![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
বাগেরহাটের চিতলমারীতে এক প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত পরিমলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। একই সঙ্গে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার পরিমল মন্ডল উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি অপারেশন) দায়িত্বে থাকা রোকেয়া খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে রোববার (৭ জুন) দুপুরে প্রাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠীকে ডাকতে যায়। এ সময় পরিমল ভক্ত তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করেন।