সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
সোমবার, ১৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কারিনা কায়সারের প্রথম জানাজা সম্পন্ন

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর বনানী মাঠে রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এর আগে এদিন বিকেল ৫টায় এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছে।

সেখান থেকে কারিনার মরদেহ নিয়ে যাওয়া হয় তাদের বনানী ডিওএইচএসের বাসায়।

জানা গেছে, রাত সাড়ে ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো শেষে সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (১৮ মে) সকাল ৭টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে।

পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কারিনা কায়সারকে।

লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কারিনাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।

এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা।

অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়।

‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার আগে একটি গণমাধ্যমের ইংরেজি বিভাগে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন কারিনা। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পান। পরে অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও যুক্ত হন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: