সর্বশেষ আপডেট : ২৬ মিনিট ১০ সেকেন্ড আগে
সোমবার, ১১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা আছে: মাহাদী আমিন

ডেইলি সিলেট ডেস্ক ::

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের মাধ্যমে দেশকে আরো বিনিয়োগ উপযোগী করা হবে।’

রবিবার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ক্রাইসিস সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

মাহদী বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। সরকার জনগণের পাশে থেকে দেশের শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে।’

তিনি বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নেবে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে অবস্থান করছে।

এ শিল্পকে বিশ্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।’

তিনি বলেন, ‘নতুন কম্পানি নিবন্ধনের ক্ষেত্রে দুর্নীতি ও জটিলতা কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় লাইসেন্স ও হয়রানি কমিয়ে সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করা হবে।’

মাহদী উল্লেখ করেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর্মসংস্থান সৃষ্টি, কর সুবিধা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যে আরো স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

একই সঙ্গে প্রাতিষ্ঠানিক শিল্প খাতের পাশাপাশি অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতেও নীতিগত সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ দেশের শিল্প ও টেক্সটাইল খাতের অন্যতম প্রধান কেন্দ্র। এখানকার শিল্প-কারখানার উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে শিল্প উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: