সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ১০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সামাজিক মাধ্যমের ‘বায়ো’তে পরাজয় স্বীকার করে নেওয়ার ইঙ্গিত মমতার

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন পরাজিত তৃণমূল কংগ্রেসে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সামাজিক মাধ্যমের সংক্ষিপ্ত জীবনীতে ছোট্ট একটি পরির্তনে ইঙ্গিত মিলেছে যে শেষ পর্যন্ত তিনি পরাজয় মেনে নিয়েছেন।

নতুন বায়োতে লেখা হয়েছে, “অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (১৫তম, ১৬ত, ১৭তম বিধান সভা) ।

শনিবার পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথের দিনই মমতার বায়োতে এই পরিবর্তন লক্ষ্য করা যায়। এদিন রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গত মাসের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে এই শুভেন্দুর কাছে পরাজিত হন মমতা।

এই নির্বাচনে রাজ্য বিধানসভার ২৯৪ আসনের মধ্যে মাত্র ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর মঙ্গলবার মমতা অভিযোগ করে বলেছিলেন, “এই ফল জনগণের রায় নয় বরং একটি ষড়যন্ত্র।”

এ অভিযোগ জানানোর পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন ৭১ বছর বয়সী এ নেত্রী।

নির্বাচনে বিজেপি বিধানসভার ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: