সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুদ্ধ শুরুর আশঙ্কায় বিশ্ববাজারে নাটকীয়ভাবে বাড়ল তেলের দাম

ডেইলি সিলেট ডেস্ক ::

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অচলাবস্থা সহিংসতায় রূপ নেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে বেড়েছে।

এই সংঘাত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম গতকাল সোমবার প্রায় ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৪ দশমিক ৪৪ ডলারে ঠেকেছে।

মঙ্গলবার দাম কিছুটা কমে গ্রিনিচ মান সময় রাত দুইটা নাগাদ ১১৩ দশমিক ৫৪ ডলারে লেনদেন হচ্ছিল।

বাজার বিশ্লেষকেরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের দ্রুতগামী সামরিক নৌযান ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

আর এই যুদ্ধের ঝুঁকিই তেলের বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলছে।

এ ঘটনার মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বন্দরের একটি জেটিতে থাকা কয়েকটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ এ তথ্য জানানো হয়েছে।

দায়ের বন্দর ফায়ার সার্ভিসের প্রধান মজিদ ওমরানি ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মেহর নিউজকে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে ঠিক কী কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: