সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইসরায়েলে পৌঁছাল সাড়ে ৬ হাজার টন গোলাবারুদ– সামরিক সরঞ্জাম

ডেইলি সিলেট ডেস্ক ::

ইসরায়েল গত ২৪ ঘণ্টায় বিমান ও স্থলপথের ব্যবহারের গোলাবারুদসহ প্রায় ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে । দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, এসব সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ দুটি জাহাজ ও বেশ কয়েকটি উড়োজাহাজে করে ইসরায়েলে আনা হয়েছে। পরে সেগুলো সড়কপথে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, যেকোনো সময়ে এবং যেকোনো স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করার জন্য সেনাবাহিনী যাতে প্রয়োজনীয় সব সরঞ্জাম পায়, তা নিশ্চিত করতেই এই সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: