সর্বশেষ আপডেট : ১৪ মিনিট ৫৭ সেকেন্ড আগে
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার ধামরাই পৌর এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার লাকুড়িয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা।

নিহত নাহিদা আক্তার (১৬) ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তার মা লিজা আক্তার প্রবাসী, বাবা নূর হোসেন বরিশালে বসবাস করেন। নাহিদা তার নানীর সঙ্গে ধামরাইয়ে বসবাস করতো।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকালে নাহিদার নানী দুধ আনার জন্য বাহিরে গিয়েছিলেন। পরে বাড়ি ফিরে এসে দেখেন নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং পুরো মেঝে রক্তে ভরা। কে বা কারা ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখেছে। তার গলায় ও কানে থাকা স্বর্ণের গহনাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তাকে দ্রুত নয়ার হাটের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি নাজমুল হুদা বলেন, খবর পেয়ে রাত ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: