সর্বশেষ আপডেট : ৫ মিনিট ৩৮ সেকেন্ড আগে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেসের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

‘দ্য ক্রিমসন রিভার্স’ খ্যাত ফরাসী অভিনেত্রী নাদিয়া ফারেস মারা গেছেন।

তার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান এএফপিকে বলেছেন, শুক্রবার (১৭ এপ্রিল) মারা গেছেন ৫৭ বছর বয়সী এই অভিনেত্রী।

এএফপির বরাতে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, গেলো সপ্তাহে ফারেসকে প্যারিসের এক সুইমিং পুলে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার পর থেকে তিনি হাসপাতালে কোমায় ছিলেন।

এএফপিকে পাঠানো এক বিবৃতিতে তার দুই মেয়ের পক্ষ থেকে বলা হয়, “অত্যন্ত শোকবিহ্বল অবস্থায় আমরা জানাচ্ছি যে, গত শুক্রবার নাদিয়া ফারেস মারা গেছেন। ফ্রান্স এক মহান শিল্পীকে হারালো। কিন্তু আমাদের জন্য তার চেয়েও বড় বিষয় হল, আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছেন।”

১৯৬৮ সালে মরক্কোর মেরাকেশে জন্ম নেয়া নাদিয়া ফারেস ছোটবেলাতেই পরিবারের সঙ্গে ফ্রান্সে চলে আসেন। তার বাবা ছিলেন মরক্কান ও মা আর্মেনিয়ান।

১৯৯০ সালে টিভি সিরিজ নাভারো দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। সিনেমায় অভিষেক ঘটে এর দুই বছর পর ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ দিয়ে। নব্বই দশকে টিভি সিরিজ ‘দ্য এক্সাইল’ ও সিনেমা ‘টেল মি ইয়েস’-এ অভিনয় করেন ফারেস।

২০০০ সালের থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’ দিয়ে তারকা খ্যাতি পান তিনি। এরপর ‘ওয়ার’, ‘মার্সেই’ ও ‘লুথার’-এ অভিনয় করে সাফল্য ধরে রাখেন।

২০০২ সালে প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করেন ও ২০০৯ সালে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করা শুরু করেন ফারেস।

চলতি বছর তার নিজের সিনেমা পরিচালনা করে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: