সর্বশেষ আপডেট : ৩৪ মিনিট ৫ সেকেন্ড আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারতের ছত্তিশগড়ে বেদান্ত বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৪

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের ছত্তিশগড়ে বেদান্ত লিমিটেডের একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে সিংহিতরাইতে মঙ্গলবার এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

জেলার পুলিশ সুপার পিকে ঠাকুর রয়টার্সকে বলেন, “ছত্তিশগড়ে বেদান্ত বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে, আর আহতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ জন।”

তিনি বলেন, বয়লারের টিউব অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে বেদান্ত বলেছে, তাদের সিংহিতরাইয়ের প্ল্যান্টে একটি ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ ঘটেছে এবং এর কারণ অনুসন্ধানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: