সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেড় ঘণ্টা ফেরি বন্ধ

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফেরি। সকাল ৭টা ১০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে আবারও স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ভোরের দিকে কুয়াশা এতটাই ঘন হয়ে ওঠে যে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে মাঝনদীতে দুর্ঘটনার আশঙ্কা এড়াতে কর্তৃপক্ষ ভোর পৌনে ৬টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল ৭টার পর কুয়াশা কমে আসায় ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে ফেরি স্বাভাবিকভাবে চলাচল করছে এবং ঘাটে আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। এতে করে যানজট দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, এই নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ১২টি ফেরি চলাচল করছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: