সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে

ডেইলি সিলেট ডেস্ক ::

চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় দায়ের করা ১৩ বছর আগের একটি মামলায় যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এ উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান এবং যুবদলকর্মী হাসান, জুয়েল ও আদর।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেন জানান, ২০১৩ সালের ২৯ অক্টোবর মতলব দক্ষিণ থানায় মিরাজ মাহমুদ জিসান, রাশেদুজ্জামান টিপু ও শরীফ উল্লাহ টিটুসহ ১২-১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বাইশপুর গ্রামের শরীফ হোসেন। মামলা নম্বর-১৫। ওই মামলায় ১১ জনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেছিলেন তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই দীপক। পরবর্তীতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীর্ঘ সময় পর আজ তারা আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মিথ্যা মামলায় নেতাকর্মীদের কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর এবং মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার।

এক যৌথ বিবৃতিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা আটককৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: