সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাজ্যে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রবাস ডেস্ক ::

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা ও স্মরণে নানা কর্মসূচি পালন করা হয়েছে। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে ১৯৭১ সালের শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সহকারী সম্পাদক কবি আসমা মতিন, অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস ডলি এবং সদস্য দীপা হক।

আলোচনা সভায় অংশ নেন কমিউনিটি ব্যক্তিত্ব আহবাব হোসেইন, জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, সংগঠনের সাবেক ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ, বর্তমান ট্রেজারার মির্জা আবুল কাসেম, সহকারী সম্পাদক এ রহমান অলি, ফটোসাংবাদিক নাহিদ জায়গীরদার, গীতিকার শেখ মোফাজ্জল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির পথে এগিয়ে নেয়। তারা উল্লেখ করেন, ২৫ মার্চের ভয়াল রাতে সংঘটিত গণহত্যা বাঙালিকে দমিয়ে রাখতে পারেনি; বরং সেখান থেকেই প্রতিরোধের শক্তি তৈরি হয়।

বক্তারা আরও বলেন, দীর্ঘ নয় মাসের সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। তারা ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিচার নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রবাসে থেকেও দেশের ইতিহাস ও চেতনা ধারণ করে নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: