সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণে: ড. আব্দুল মঈন খান

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার মোহে নয় বরং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতি করে।

সোমবার (৯ মার্চ) নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার বিপ্লব ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে, যার মূল নেতৃত্বে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে ড. মঈন খান আরও জানান, নবগঠিত গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য হলো মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। আগামী পাঁচ বছর সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাবে এই সরকার।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় এবং যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিন বকুল। বক্তারা আসন্ন দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার এবং নির্বাচনী অঙ্গীকার পূরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার মাহফিলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ৩ হাজার নেতাকর্মীসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: