সর্বশেষ আপডেট : ১৮ মিনিট ১২ সেকেন্ড আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আবারো ভিএআর বাংলাদেশের পক্ষে

ডেইলি সিলেট ডেস্ক ::

নারী এশিয়ান কাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেম রয়েছে। এই প্রযুক্তির সুবিধা বাংলাদেশ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও পেয়েছে, তাও আবার দুইবার। উত্তর কোরিয়ার করা ১৪ মিনিটের গোল ভিএআরে বাতিল হয়েছে।

বাংলাদেশ আজকের ম্যাচে খানিকটা আক্রমণাত্নক মনোভাবে শুরু করেছে। তাই উত্তর কোরিয়া মিডফিল্ড ও রক্ষণে বেশি জায়গা পেয়েছে। শুরু থেকেই বাংলাদেশের রক্ষণ ব্যতিব্যস্ত ছিল। গোলরক্ষক মিলি আক্তার দুর্দান্ত দুটি সেভ করেন।
১৪ মিনিটের সময় উত্তর কোরিয়া সংঘবদ্ধ আক্রমণে গোল করে। বাংলাদেশ সেই গোল নিয়ে তেমন প্রতিবাদ করেনি। কিক অফের জন্য বল বসানোর পর গোল চেকিং হয়।

ভিএআর গোলের আগে কোরিয়ান ফুটবলারের হ্যান্ডবল ধরা পড়ে। বাংলাদেশের অধিনায়ক আফিদার ক্লিয়ারেন্স কোরিয়ান ফুটবলারের হাতে লাগে। তাই গোল বাতিল হয়।

রেফারি হ্যান্ডবলের সিদ্ধান্ত দেওয়ায় সিডনি স্টেডিয়ামের গ্যালারি আনন্দ উল্লাসে মাতে ৷ গোল বাতিলের পর বাংলাদেশ আরও উজ্জীবিত ফুটবল খেলেছে।

২৬ মিনিটে কর্নার থেকে কোরিয়া আরেকটি গোল করে। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বল গ্রিপে রাখেন। তার গ্রিপে থাকা অবস্থায় কোরিয়ান ফুটবলার শট করে গোল করেন। বাংলাদেশের ফুটবলাররা আপত্তি করেন। ভিএআরে পুনরায় গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত নেন রেফারি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: