সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জাল ভোটের চেষ্টায় নলছিটিতে নারীর দুই বছর কারাদণ্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

ঝালকাঠির নলছিটি উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে বলে জানান ঝালকাঠির অতিরিক্ত জেলা জজ মিস মুক্তা রানী।

দণ্ড পাওয়া ছাবিনা বেগম (৩৪) ওই এলাকার শুক্কুর আলী হাওলাদারের মেয়ে। তিনি ওই কেন্দ্রের ভোটার ছিলেন।

অতিরিক্ত জেলা জজ মুক্তা রানী বলেন, ‘ছাবিনা ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হয়। পরে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছাবিনাকে দুই বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান অতিরিক্ত জেলা জজ।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: