সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ৩০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে ২ ভাইকে কুপিয়ে হত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গম চর সুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ।

নিহতরা হলেন, চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হুরুন আলী ওরফে হোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। এই ঘটনায় হোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে ওসি বলেন, ২০ বছর আগে হোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা ধার নিয়েছিলেন। সেই ধারের টাকার বিপরীতে আউয়াল ও তার ছেলে শিপন মিয়া-রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিল।

এ বিষয় নিয়ে সম্প্রতি গ্রামে বেশ কয়েকটা সালিশ-দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন। কিন্তু তা মানতে পারেননি রিপন, শিপনরা। এর জের ধরে শনিবার রিপন, শিপনরা জমি দখল করতে যায়। কিন্তু তাতে হোরা মিয়ারা বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্রে নিয়ে হামলা চালায় রিপনরা।

এতে হোরা মিয়া, শাকিল মিয়া ও মনিরা বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির গণমাধ্যমকে বলেন, আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: