সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শনিবার, ৬ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাকিস্তান-ভারত সংঘাতে ৭টি নতুন, সুন্দর বিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

ডেইলি সিলেট ডেস্ক ::

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দাবি করেছেন যে, গত মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে স্বল্প সময়ের সামরিক উত্তেজনার সময় সাতটি বিমান ভূপাতিত হয়েছিল।
জাপানে ব্যবসায়িক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, তিনি বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের মাধ্যমে অনেক সংঘাত প্রতিরোধ করেছেন এবং এর মাধ্যমে তিনি বিশ্বের জন্য একটি মহান সেবা করেছেন।
ভারত-পাকিস্তান পরিস্থিতির উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনি যদি ভারত ও পাকিস্তানের দিকে তাকান, তারা সংঘাতে জড়িয়ে পড়েছিল। সাতটি একেবারে নতুন, সুন্দর বিমান ভূপাতিত করা হয়েছিল।
ট্রাম্প জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তানি ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বলেছিলেন যে, আপনারা যদি যুদ্ধ চালিয়ে যান তবে আমরা কোনো বাণিজ্য করব না।
ট্রাম্পের দাবি, আমরা বলেছিলাম, না, আপনারা যুদ্ধ করলে আমরা কোনো চুক্তি করব না, এবং ২৪ ঘন্টার মধ্যেই তা শেষ হয়ে গিয়েছিল। এটা সত্যিই আশ্চর্যজনক ছিল।
তিনি আরও বলেন, আমি মনে করি, আমরা যে যুদ্ধগুলো করিনি, তার ৭০% কৃতিত্বই আমাদের মাথা খাটিয়ে বাণিজ্যকে ব্যবহার করার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: