সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চট্টগ্রাম বন্দরে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে এনসিটি।

নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডকের ব্যবস্থাপনায় ২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি একক কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এর মধ্যে আমদানিমুখী কনটেইনার ২ হাজার ১০১ একক এবং রপ্তানিমুখী ২ হাজার ৯১৮ একক।

ড্রাই ডক কর্তৃপক্ষ জানায়, গত ৭ জুলাই থেকে এনসিটির দায়িত্ব নেওয়ার পর থেকে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি মাসের ১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত মোট ১ লাখ ৯ হাজার ২১৭ একক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ একক। এটি আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

একই সঙ্গে বন্দরে জাহাজের গড় অবস্থানকালও কমে এসেছে। চলতি সপ্তাহে এ সময়কাল নেমে দাঁড়িয়েছে মাত্র দুই দিনে, যা মাসের শুরুর দিকে ছিল চার থেকে ছয় দিন। ফলে বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা কমে তিন থেকে চারটিতে নেমে এসেছে, যেখানে গত বছরের আগস্টে এই সংখ্যা ছিল গড়ে ১৪টি।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, “গড় অবস্থানকাল কমে আসায় বহির্নোঙরে জাহাজের ভিড়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।”

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন জানান, বর্তমানে বন্দরের কনটেইনার ধারণক্ষমতা প্রায় ৫৯ হাজার একক। সংস্কার ও সম্প্রসারণ শেষে তা ৬২ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে বন্দরের সুনাম আন্তর্জাতিক পর্যায়ে আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: