সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
রবিবার, ৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গোপন প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান

ডেইলি সিলেট ডেস্ক ::

বড় পর্দা, পুরস্কার ও সামাজিক বার্তা—সবকিছুতে অনায়াসে কথা বললেও নিজের প্রেমের গল্প এতদিন আড়ালে রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অবশেষে নীরবতা ভেঙে তিনি স্বীকার করলেন, বহু বছর ধরে তিনি প্রেমের সম্পর্কে আছেন।

বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থানরত জয়ার ব্যস্ততা চরমে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। ছবির প্রচারণায় কলকাতায় অবস্থানকালে ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নন।’

প্রেম ও প্রেমিক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন দেন। এই মানসিকতা বিরল।’

তবে জীবনের পরবর্তী অধ্যায় বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই তার। জয়া স্পষ্ট ভাষায় বলেন, ‘বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।’

এই অভিনেত্রীর মতে, তার এবং তার সঙ্গীর সম্পর্কের অন্যতম শক্তি হলো গোপনীয়তা। দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া—এসব মিলেই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: