সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাশিয়ায় নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, ছিলেন ৪৩ যাত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

রাশিয়ার দূর প্রাচ্যের আমুর অঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া আন-২৪ মডেলের একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রোসাভিয়াতসিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত বিমানের পোড়া ফিউসেলাজ দেখতে পেয়েছে।

এর আগে সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এতে ৫ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ।

সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন্স ‘আঙ্গারা’ পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। নিখোঁজ হওয়ার পরপরই উদ্ধার অভিযানে হেলিকপ্টার, বিমান ও স্থলবাহিনী অংশ নেয়। বহু সময় ধরে অনুসন্ধানের পর অবশেষে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: