সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ওএমএস কার্যক্রম উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

সিলেট খাদ্য বিভাগের আয়োজনে ক্বীন ব্রিজের পাশে (সার্কিট হাউজের পাশে) খোলাবাজারে জনসাধারণের মাঝে স্বল্পমূল্যে চাল, আটা বিক্রয় (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। ৭ জুলাই সোমবার এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

ওএমএস কার্যক্রমের উদ্বোধনে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, জনসাধারণ বিশেষ করে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে সরকার এ কল্যাণমূলক কার্যক্রম শুরু করেছে। এছাড়া ওএমএস ডিলারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে এ সেবা গ্রহণ করতে পারে এবং এ কার্যক্রম যেন তাদের দৃষ্টিগোচর হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। নতুন ডিলারদের মাধ্যমে এ ওএমএস কার্যক্রম শুরু করা হয়েছে। ৪২টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আরো ২৬ জন ডিলার নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং অতি দ্রুত তা সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

এ কার্যক্রম উদ্বোধনে সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, সিলেট সদরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন খাদিমনগর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ওএমএস কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ডে দোকানে বা ট্রাকে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ২৪ টাকা মূল্যে জনপ্রতি সর্বোচ্চ পাঁচ কেজি করে বিক্রয় করা হচ্ছে। সরকারি ছুটির দিন ব্যতিত অন্যান্য দিনগুলোতে প্রত্যেক ওয়ার্ডে নির্দিষ্ট ডিলারের মাধ্যমে নির্ধারিত মূল্যে এ বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। খবর পিআইডির।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: