সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
শুক্রবার, ৮ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তা

ডেইলি সিলেট ডেস্ক ::

কনস্টেবল নিয়োগে প্রার্থীদের প্রতারণা শিকার না হওয়ার বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েডের ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়।

ফেসবুক বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে কারো সঙ্গে আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ করা হচ্ছে। কেউ আর্থিক লেনদেন বা অন্য কোনো উপায়ে কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। কেউ কোনো প্রতারকের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: