সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এক অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

আজ রোববার সকাল ১১টার দিকে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘স্বামীর সঙ্গে অভিমান করে চাঁদপুর থেকে ঢাকায় আসেন ওই নারী। সদরঘাট থেকে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় আসলে রাত হয়ে যায়। রাত আনুমানিক ১০টার দিকে দুই যুবকের সঙ্গে তার কথা হয়। তারা ওই নারীকে আশ্রয় দেওয়ার কথা বলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে আরও দুজন আগে থেকেই ছিল।’

ওসি আরও বলেন, ‘সেই বাড়িতে তিন যুবক ওই নারীকে ধর্ষণ করেন। আরেকজন ধর্ষণের চেষ্টা করলে নারীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। বাকি দুজন পালিয়ে যায়।’

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: