সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্যের উৎসব এ গাইবেন জেমস

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এ আয়োজন করেছে।

উৎসবের শেষ দিন বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে একটি কনসার্ট। এতে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার ব্যান্ডদল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গান পরিবেশন করবে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

বিষয়টি নিশ্চিত করে আয়োজকরা জানিয়েছে, পুরো কনসার্টটি উন্মুক্ত থাকবে এবং কোনো টিকিটের প্রয়োজন হবে না। কনসার্টটি ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে, যেখানে সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন শিল্পীরা এবং কনসার্টটি চলবে মধ্যরাত পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: