সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এবার ভিসা জটিলতায় পরীমণি!

ডেইলি সিলেট ডেস্ক ::

ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না চিত্রনায়িকা পরীমণি। এদিকে আটকে গেছে টালিউডে তার প্রথম সিনেমা ‘ফেলুবকশি’র শুটিং। পাঁচ মাস আগে কলকাতায় গিয়ে সিনেমাটির শুটিং শুরু করলেও এখন শেষ করা নিয়ে জটিলতায় পড়ে গেছেন তিনি।

এ বিষয়ে চিত্রনায়িকা বলেন, আমার আগের ভিসার মেয়াদ শেষ। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। কলকাতায় এটা আমার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।

‘ফেলুবকশি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এ ছাড়া সিনেমায় আরও রয়েছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এ সিনেমাটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: