সর্বশেষ আপডেট : ৩ মিনিট ৫৮ সেকেন্ড আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আশুলিয়ায় খুলে দেয়া হলো সব পোশাক কারখানা

ডেইলি সিলেট ডেস্ক ::

চলমান অস্থিরতার মাঝেই খুলে দেয়া হয়েছে সাভারের আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। শ্রমিকরা সকাল আটটার মধ্যেই কারখানায় কাজে যোগদান করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কয়েকদিন ধরেই বিভিন্ন দাবিতে উত্তাল হয়ে ওঠে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন। সরকারের পক্ষে নিরাপত্তার আশ্বাস পেয়ে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

এদিকে গতকাল বুধবারও পোশাকশিল্প অধ্যুষিত এলাকায় বিক্ষোভ-ভাঙচুর হলে অন্তত ১৬৭ প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকেই যৌথবাহিনীর নিরাপত্তায় কাজে ফেরেন শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: