সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নৌকা ডুবে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার নদীতে ঘটনাটি ঘটেছে বলে প্রাদেশিক এক কর্মকর্তা জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে নানগারহারের তথ্য বিভাগের প্রধান কুরায়েশি বাদলুন জানিয়েছেন, নৌকাটিতে নারী ও শিশুও ছিল। এ ঘটনায় পাঁচজন তাদের জীবন বাঁচাতে পেরেছেন। নৌকাডুবির কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

নানগারহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকীগুলো উদ্ধারে কাজ চলছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কাছাকাছি কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা নিয়মিত নৌকাযোগে নদীটি পার হন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: