সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মুম্বাই পুলিশের কাছে সময় চেয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া

ডেইলি সিলেট ডেস্ক :: 

অনলাইনে আইপিএলের বেআইনি সম্প্রচারকাণ্ডে নাম জড়িয়েছে দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়ার। এ ঘটনায় মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখা থেকে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবারের (২৯ এপ্রিল) মধ্যে পুলিশের কাছে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। তবে হাজিরা না দিয়ে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কাছে সময় চেয়েছেন তামান্না।

গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএলের সম্প্রচারের অভিযোগ ওঠে। এর আগে ‘মহাদেব বেটিং’ অ্যাপ কাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে, দু’টি অ্যাপের মধ্যে যোগসূত্র রয়েছে।

তবে অভিনেত্রী সাইবার সেল টিমকে জানিয়েছেন, তিনি আপাতত মুম্বাইয়ে নেই। ফের হাজিরার তারিখ নির্ধারণ করা হলে, সেদিন উপস্থিত থাকতে পারবেন।

ওই অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে অতীতে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, সঙ্গীতশিল্পী বাদশাসহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। এবার ‘ফেয়ার প্লে’ অ্যাপ সূত্রেই পুলিশ তামান্না ভাটিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: