সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ডেইলি সিলেট ডেস্ক ::

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া! শনিবার (২৭ এপ্রিল) দেশটির স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে হয় এই কম্পন। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৬ দশমিক ৫। জাতীয় ভূমিকম্পতত্ত্ব কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) এমনটা জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, জাকার্তা এবং নিকটবর্তী বাদুংয়ে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। বাদুংয়ের বাসিন্দা ইমান কৃষ্ণওয়ান সংবাদ সংস্থা এএফপিকে বলেন, আমি আমার স্ত্রী ও সন্তানদের বাড়ি থেকে বের হওয়ার জন্য চিৎকার করেছিলাম।” সাধারণত ভূমিকম্প প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হলেও এবার ১০-১৫ সেকেন্ড স্থায়ী হয়।

দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াকে বলা হয় ‘রিং অফ ফায়ার’। পৃথিবীর অন্যতম সংবেদনশীল অংশ হওয়ায় এখানে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে। এটি এমন একটি স্থানে উপস্থিত রয়েছে যেখানে পৃথিবীর অনেক টেকটোনিক প্লেটের সংঘর্ষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: