সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
রবিবার, ২৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হিট অ্যালার্ট আরও তিন দিন

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা “হিট অ্যালার্ট” (তাপপ্রবাহের সতর্কবার্তা) আরও তিন দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে বৃহস্পতিবার নতুন সতর্কবার্তা দেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বৃহস্পতিবার হতে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

গত ১৯ এপ্রিল প্রথম তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়। এরপর ২২ এপ্রিল তা আরও তিন দিন বাড়ানো হয়।

গত রোববার ২৬ দিনের বন্ধ শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এখন নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজ খুলবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: