![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক নাবিল আহমেদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা আলতাব আলী বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৯টা ১০মিনিটের সময় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে মরহুমের বয়স ছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন মাসুম, আমুস কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ আবুল বাশার জুয়েল, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শিবলু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহসান হাবীব অসীম, সিলেট এমসি কলেজ শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ।
নেতৃবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার বাংলাদেশের প্রতি আত্মত্যাগের কথা স্মৃতিচারণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।