সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রমজানে ব্যাংকে লেনদেনে নতুন সময়সূচি

ডেইলি সিলেট ডেস্ক ::

রমজান মাসে ব্যাংক লেনদেন সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এর আগে এ নিয়ে গত মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে। এতদিনে অর্থাৎ রমজানের আগে ব্যাংক লেনদেনের সময় ছিল সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত, আর ব্যাংক খোলা ছিল বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, রমজান মাস উপলক্ষে রোজায় সরকারি-বেসরকারি ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থকে বিকেল ৪টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট। অর্থাৎ দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতিতেও স্বাভাবিক সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: