![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারার পরও বাংলাদেশ জিতেছে একবারই, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে আবারও সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজ জিততে হলে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে।
এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়ে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে লঙ্কানরা। আগের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলীর ঝড়ো ব্যাটিংয়ের পরও সেই লক্ষ্য পাড়ি দিতে পারেনি টাইগাররা।