সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুরাদ আহমেদ মৃধা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মুরাদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. সাত্তার মৃধার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুরাদের মৃত্যু হয়েছে। সে ২৫ জানুয়ারি থেকে অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিল।

তিনি বলেন, তার এই আক্রান্ত থাকার বিষয়টি তেমন কেউ জানত না। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কিছুক্ষণ আগেই মরদেহটি তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: