সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দোলনচাঁপা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

ডেইলি সিলেট ডেস্ক ::

রংপুরের কাউনিয়া রেলস্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কাউনিয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক।

তিনি জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন পরিবর্তনের সময় লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, লাইনচ্যুত ইঞ্জিন লাইনে তুলতে কাজ চলমান রয়েছে। সেই সঙ্গে স্টেশনের সাইড লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: