সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইমরান খানের প্রার্থিতা বাতিলের আদেশ হাইকোর্টে বহাল

ডেইলি সিলেট ডেস্ক ::

তোশাখানা দুর্নীতি মামলায় দেয়া তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খানের করা আপিল খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। এতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তার অযোগ্যতা বহাল থাকল। তবে এই রায়ের বিরুদ্ধে আজ শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করবে পিটিআই।

৮ ফেব্রুয়ারি নির্ধারিত প্রাদেশিক ও জাতীয় পরিষদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার ঠিক একদিন আগে এলো পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আপিল খারিজের রায়। তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে ইমরানের সামনে বাঁধা এখনো দূর হয়নি।

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টের আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে আছেন ৭০ বছর বয়সী ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর গত ৫ আগস্ট ইমরান খানকে কারারুদ্ধ করা হয়। সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়।

তবে বরাবরই সকল অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে অযোগ্য ঘোষিত হওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: