সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ফাওয়াদ গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ফাওয়াদ চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাজধানী ইসলামাবাদের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তান সরকারের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) এক কর্মকর্তা জানিয়েছেন, ফাওয়াদ চৌধুরির বিরুদ্ধে ৫০ লাখ রুপি ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। গত ৪ নভেম্বর এ সংক্রান্ত একটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে।
তবে ফাওয়াদ চৌধুরীর স্ত্রী হাইবা চৌধুরী পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই ফাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে— আমরা এখনও জানি না।’

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ইরমান খান নেতৃত্বাধীন সরকারে তথ্যমন্ত্রী থাকা অবস্থায় চাকরি প্রদানের বিনিময়ে কয়েক জনের কাছ থেকে এ অর্থ গ্রহণ করেছিলেন তিনি।

চলতি বছর ৯ মে আদালত চত্বর থেকে ইমরান খানের গ্রেপ্তার হওয়া এবং তার জেরে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেনানিবাস ও সেনা স্থপনায় হামলার ঘটনা ঘটার পর পিটিআই থেকে পদত্যাগ করেন ফাওয়াদ চৌধুরী। তিনি ইমরান খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: