সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এক ইনিংসে ৪ রানআউট, ডাচদের ১৭৯ রানেই গুটিয়ে দিলো আফগানরা

ডেইলি সিলেট ডেস্ক ::

এক ইনিংসে চার-চারজন ব্যাটার কিনা পড়লেন রানআউটের ফাঁদে! নেদারল্যান্ডসকে যেন শনির দশা পেয়ে বসেছিল। আফগানিস্তান বোলিংও করেছে দুর্দান্ত। ফলে ৪৬.৩ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে গেছে ডাচদের ইনিংস।

লখনৌতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। শুরুতেই ধাক্কা। ইনিংসের প্রথম ওভারেই মুজিব উর রহমান এলবিডব্লিউ করে ফেরান ওয়েসলি বেরেসিকে। নেদারল্যান্ডসের বোর্ডে তখন মাত্র ৩ রান।

শুরুর সেই ধাক্কা অনেকটাই সামলে উঠেছিলেন কলিন অ্যাকারম্যান আর ম্যাক্স ও’দাউদ। দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ৬৯ রানের মারকুটে জুটি গড়েন তারা।

কিন্তু এরপর টানা তিন রানআউটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাচরা। ও’দাউদ ৪০ বলে ৪২, কলিন অ্যাকারম্যান ৩৫ বলে ২৯ আর অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ১ বলে ০ করে হন রানআউট।

সাইব্রেন্ড অ্যাঙ্গেলব্রেখট একটা প্রান্ত ধরে ছিলেন। কিন্তু তাকেও পড়তে হয়েছে রানআউটের ফাঁদে। ৮৬ বলে ৬ বাউন্ডারিতে এই ব্যাটার করেন ৫৮ রান। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়া সাইব্রেন্ড ডাচদের ইনিংসে একমাত্র হাফসেঞ্চুরিয়ান।

আফগানিস্তানের মোহাম্মদ নবি ২৮ রানে ৩টি আর নুর আহমেদ ৩১ রানে নিয়েছেন ২টি উইকেট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: