![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফয়সাল খান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার শ্যামপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল খান পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগি গ্রামের আলমগীর খানের ছেলে।
জানা যায়, ফয়সাল খান মোটরসাইকেলযোগে জয়বাংলা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথেমধ্যে শ্যামপুর নামক স্থালে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার সাথে থাকা সমন্ধির (স্ত্রীর বড় ভাই) ছেলে সাব্বিরকে (৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।