সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মহেশখালীতে ঝড়ে ট্রলার উল্টে দুই জেলে নিহত, নিখোঁজ ২জন

ডেইলি সিলেট ডেস্ক ::

কক্সবাজারের মহেশখালীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে নিহত দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে আরও দুজন।

মহেশখালী থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘‘বৃহস্পতিবার ভোরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।’’

নিহত দুই জেলে হলেন- মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়া এলাকার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

ওসি আব্দুস সালাম বলেন, ‘‘ভোররাত ৩টার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। কয়েকজন জেলে নিরাপদে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ হন। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’’

নিখোঁজ দুই জেলে হলেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘‘মহেশখালীর কুতুবজোম এলাকার খোন্দকারপাড়ার ফরিদ আলমের মালিকানাধীন ‘এফবি তাহসিন’ নামের ট্রলারটি মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরার উদ্দেশে যাত্রা করে।’’

বৃহস্পতিবার ভোররাতের দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

নাজিরারটেকের স্থানীয় ব্যবসায়ী দিদারুল ইসলাম রুবেল বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর আশপাশের জেলেরা নৌকা নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান এখনও পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: