সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শুটিংয়ে আহত হয়েছেন হলিউড অভিনেত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেবেল উইলসন। শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার ভোরে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে এ দুর্ঘটনার কথা জানান অভিনেত্রী।

ভোর চারটা নাগাদ জর্জিয়ার সাভানায় ‘ব্রাইড হার্ড’ ছবির শুটিং করছিলেন হলিউড অভিনেত্রী। এসময় স্ট্যান করতে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার মুখে সেলাই করতে হয়।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে রেবেল লিখেছেন, এই ভাবে ছবির শুটিং শেষ করার কথা ভাবিনি। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে রাতও কাটাতে হয়েছে আমাকে।

সাইমন ওয়েস্ট পরিচালিত এই ছবিতে কাজ করছেন জেফ চেজও। ‘পিচ পারফেক্ট’ সিরিজের মাধ্যমে দর্শকের নজরে এসেছিলেন রেবেল। ২০১৯ সালে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘ইজন্ট ইট রোম্যান্টিক’ ছবিতেও দেখা গিয়েছিল রেবেলকে। ‘ব্রাইড হার্ড’ ছবিতে এক জন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রেবেল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: