![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
নির্বাচন কমিশনে যাবে জাতীয়াতাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
রোববার দুপুর ১টায় যাবেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপার্সনের প্রেস কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, রোববার দুপুর ১টায় শেরে বাংলা নগরস্থ নির্বাচন কমিশন অফিসে যাবেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
তবে কী কারণে তিনি নির্বাচন কমিশনে যাবেন তা এখনো জানা যায়নি।