সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

টিকটক আইডি খুলল আওয়ামী লীগ

ডেইলি সিলেট ডেস্ক ::

সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার টিকটক অ্যাকাউন্ট খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া ক্ষমতাসীনদের ফেসবুক ও ইউটিউব রয়েছে।

শুক্রবার (২ জুন) দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তাদের টিকটক পেজে যুক্ত হতে আহ্বান জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন।

ফেসবুক পোস্টটিতে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক যুক্ত করা হয়েছে। এ ছাড়া দেয়া হয়েছে কিউআর কোডও।

শুক্রবার দুপুর ৩টা ৮ মিনিটে দেখা যায়, আওয়ামী লীগের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটি ৪২৫ জন অনুসরণ (ফলোয়ার) করছেন। সেখানে ৩৫২টি ‘লাইক’ পড়েছে। অ্যাকাউন্টটিতে গত দুই দিনে চারটি ভিডিও আপলোড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: